বিকাশ লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রযুক্তি খাতে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: সিনিয়র অ্যানালিস্ট – বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
পদের সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য দক্ষতা: বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার দক্ষতা, পরিসংখ্যান ও মডেলিং বিষয়ে প্রাথমিক ধারণা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে (অনসাইট)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৫