বিনোদন অভিনেত্রী

বিমান দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকে হাসপাতালে পরীমণি

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২২-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩৪৯

  • রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমানের দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। কোমলমতি শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু অনেককেই মানসিকভাবে আঘাত করেছে। সেই দুঃখের ছায়া পড়েছে বিনোদন জগতেও।

  ঘটনায় বিমানে দগ্ধ হওয়া শিশুদের ছবি  ভিডিও দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। হঠাৎ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে তাকে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

আজ মঙ্গলবার (২২ জুলাইদুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে বিষয়টি নিজেই জানান পরীমণি। সেখানে তিনি লেখেনছোটবেলা থেকেই আগুনের প্রতি তার এক ধরনের ভয় রয়েছে। তবে উত্তরার ভয়াবহ এই দুর্ঘটনা সেই ভয়কে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

পরীমণি লেখেন-


ছোটবেলা থেকেই আগুনের প্রতি আমার একটা ভয় ছিল। তবে বুঝতে পারিনি সেই ভয় এখনো এতটা গভীরভাবে আমার ভেতরে রয়েছে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি  ভিডিও দেখে আমার ভীষণভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর শুধু অস্থিরতা— আহারেএই শোক ওদের মা-বাবারা কিভাবে সহ্য করবেআল্লাহআল্লাহ!’

পরীমণির অসুস্থতার খবর শুনে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দুই সন্তানের মা এই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্ত  সহকর্মীরা।

উল্লেখ্যগতকাল সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৬৫ জন। ইতোমধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।