দুর্ঘটনা বড়পুকুরিয়া কয়লাখনি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে অনাকাঙ্খিত দুর্ঘটনার ফলে চায়না শিফট ম্যানেজার মি. ওয়াং জিয়ান গুয়ো নি'হ'ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক:মো.শাহারিয়া

প্রকাশ : ৯-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৯৬

দিনাজপুর পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে হাইড্রলিক জগের নিচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি. ওয়াং জিয়ান গুয়ো নি'হ'ত হয়েছেন।তাঁর বয়স ৫৬ বছর।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় কয়লা খনির ১২৩৫ ফুট ভূ-গর্ভের নিচে এ দূ'র্ঘ'টনা ঘটে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে চায়না নাগরিক মি. ওয়াং জিয়ান গুয়ো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসের ভূ-গর্ভে কাজ করছিলেন। এসময় ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বের করার সময় অসাবধানতাবসত স্টিল রোপের সঙ্গে আটকে যান। এতেই তিনি হাইড্রলিক জগের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাকে মৃ'ত ঘোষণা করেন।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে আটকে গুরুতর আ'হ'ত হন চায়না শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়ান গুয়ো। পরে রংপুর মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাতে মা'রা যান।