শিক্ষা ফলাফল

এ প্লাস পাওয়াই কী জীবনের আসল উদ্দেশ্য ! এ সর্ম্পকে কী বললেন হাফিজুর রহমান ?

প্রতিবেদক: মো.শাহারিয়া

প্রকাশ : ১১-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩২৬

আজ থেকে ২০ বছর আগে আমরাও দাখিলে এ+ পেয়েছিলাম। তখন হাতগোনা কয়েকজন (সারাদেশে হয়তো কয়েক শ/হাজার) এ+ পেতো। তাতেই আমাদের আশেপাশের পরিস্থিতিটা এমন ছিল যে, এ+ না পেলে মনে হতো জীবনটাই শেষ। আমার মনে হয়, আজও আমাদের সমাজে সেই চাপটা বিদ্যমান এবং হয়তো অনেকাংশে বেড়েছে। একজন পরীক্ষার্থীর চারপাশে এমন একটা পরিবেশ তৈরি হয়, যেন এ+ না পেলে সব শেষ।
কিন্তু জীবন আসলে এমন না। জীবন অনেক বড়, অনেক লম্বা রাস্তা এর। অনেক কিছু না পেলেও জীবন সুন্দরভাবে চলতে পারে। জীবনে কিছু অর্জনের চেষ্টা করতে হবে, এটা ঠিক — কিন্তু এর মানে এই না যে, কোনো একটা জিনিস না পেলে জীবন অচল হয়ে যাবে।
আসলে জীবনের মূল কথা হলো চেষ্টা করে যাওয়া, ধারাবাহিকভাবে শেখা এবং অভিজ্ঞতা অর্জন করা।
জীবনে কিছু হওয়ার বা কিছু পাওয়ার চাইতে কিছু ‘করার’, অর্থাৎ সমাজের জন্য অবদান রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝপথে কিছু পাওয়াও যাবে, কিছু হয়েও উঠা যাবে — সেটা আপনাতেই হবে। তবে এজন্য যদি কখনও বাড়তি চেষ্টা দরকার হয়, সেটা করতেও হবে। কিন্তু সেটা যেন নীতি-নৈতিকতার সঙ্গে আপস করে না হয়।
আজকে যারা এ+ পেয়েছো এবং পাওনি সবার জন্যই শুভকামনা। আপনারা যারা অভিভাবক উনারা দয়া করে এত চাপ নিবেন না কিংবা দিবেন না। আপনার বাচ্চাকে চেষ্টা করতে বলেন এবং দ্বীনি শিক্ষা দিন যাতে সে ভালো মানুষ হয়ে গড়ে উঠে। এই ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।