শিক্ষা ফলাফল

সাফল্যের নতুন ইতিহাস গড়ল ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল

Masud Pervez

প্রকাশ : ১৩-৭-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২৭

অসাধারণ সাফল্যে উজ্জ্বল ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল

বৃত্তি পরীক্ষায় ৮ শিক্ষার্থীর কৃতিত্ব, আনন্দে ভাসছে বীরগঞ্জ

বীরগঞ্জ (দিনাজপুর):
শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল, বীরগঞ্জ, দিনাজপুর। সম্প্রতি অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:

  • অদ্বিতীয়া সরকার তিতির
  • ফাওজিয়া ফারিহা চৌধুরী
  • হাম্মাতুল বুশরা

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:

  • তাজনীম ইসলাম ঐশি
  • ঋত্বিকা রানী রায় নিশি
  • লামিয়া আক্তার
  • সাদমান
  • মাহদী বিন ইউনুস

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার উৎকর্ষ ধরে রেখে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করে যাবে ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল।

ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং সকল অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয়েছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

🌹 শুভকামনা রইল সকল কৃতি শিক্ষার্থীর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।