আন্তর্জাতিক এশিয়া

অনিবার্য কারণবশত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে !

প্রতিবেদক: মো.শাহারিয়া

প্রকাশ : ১৭-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৩০

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই               প্রতিনিধিদের   নয়াদিল্লি সফরের কথা ছিল।

অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে। শনিবার (১৬ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল করা হয়েছে। তবে এই বৈঠক পরে নতুন তারিখে আয়োজন করা হতে পারে বলে শনিবার এনডিটিভি প্রফিটকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যায়। এর আগে তিনি ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

এনডিটিভি বলছে, মার্কিন প্রতিনিধিদলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও ছিল গুরুত্বপূর্ণ, কারণ আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একইসঙ্গে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্রের মতে, এই আলোচনা পরে অনুষ্ঠিত হওয়ারসম্ভাবনারয়েছে।