আন্তর্জাতিক এশিয়া

ঢাকায় বৈঠকে বসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৯০

ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। বৈঠকে দুই দেশ মাদক সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 বৈঠক-পরবর্তী এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ প্রশিক্ষণে দুই দেশের একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু, রোহিঙ্গা সংকট, সাইবার অপরাধ দমন, এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কূটনৈতিক সরকারি পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের নির্মাণকাজ চলছে। বর্তমানে সেখানে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) সেবা চালু রয়েছে। ভবন নির্মাণ শেষ হলে -পাসপোর্ট প্রদানের প্রক্রিয়াও শুরু হবে।