আন্তর্জাতিক এশিয়া

ভারতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি; অতপর পার্লামেন্ট ভবনের সামনে থেকে গ্রেফতার রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি !

প্রতিবেদক: মো.শাহারিয়া

প্রকাশ : ১১-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৪৭

ভারতে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে  রাহুল গান্ধি প্রিয়াঙ্কা গান্ধি পার্লামেন্ট ভবনের সামনে থেকে গ্রেফতার হয়েছেন।

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধীদলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ।

অদ্য ১১ই আগস্ট সোমবার স্হানীয় সময় সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে আটক করে নিয়ে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতারাহুল গান্ধী বলেন, এই লড়াই রাজনৈতিক নয়। এই লড়াই সংবিধান বাঁচানোর। এই লড়াই এক মানুষ, এক ভোটের জন্য। আমরা একটি পরিষ্কার, বিশুদ্ধ ভোটার তালিকা চাই। সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।

একটি সূত্র নিশ্চিত করেছে, আজ বিকেলেই তাদের ছেড়ে দেওয়া হবে।