এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় নকল, পরীক্ষার্থী বহিষ্কার
Masud Pervez
প্রকাশ : ২৭-৭-২০২৬ ইং |
নিউজটি দেখেছেনঃ ৫০২৯
এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় নকল, পরীক্ষার্থী বহিষ্কার
বাংলাদেশ সমাধান | শিক্ষা ডেস্ক
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করে একটি AI অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করেন। পরে পরীক্ষার হলে সেই উত্তর দেখে লিখতে গিয়ে কেন্দ্র পরিদর্শকের নজরে পড়েন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, মোবাইল ফোন বহন ও নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৭৭,৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৭৫,৭৩১ জন উপস্থিত ছিলেন এবং ১,৮২৫ জন অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা সাময়িকভাবে স্থগিত থাকার পর পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সমাধানের পক্ষ থেকে আহ্বান:
প্রযুক্তি শিক্ষা ও জ্ঞান অর্জনের শক্তিশালী মাধ্যম। তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা অনৈতিকভাবে প্রযুক্তি ব্যবহার শিক্ষার মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে। প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারই একটি দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে পারে।