পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি গত বছরের ১৮ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা হয়েছিল। সেই মামলায় তিনি জামিনে ছিলেন। তবে গত বছরের ২৬ আগস্ট ও চলতি বছরের ২২ মে দায়ের করা অন্য দুই মামলায় হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ রয়েছে। এই দুই মামলায় তিনি পলাতক ছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার জানান, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাগুলোর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।