বাংলাদেশ আইন

গোপালগঞ্জে সারজিস ,হাসনাতদের উপর আওয়ামীসন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দিনাজপুরে ব্লকেড কর্মসূচি পালন!

প্রতিবেদক: মো.শাহারিয়া

প্রকাশ : ১৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৯২

গোপালগঞ্জে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে দিনাজপুর এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র-জনতা যৌথভাবে ব্লকেড কর্মসূচি পালন করে।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৬টায় দিনাজপুর কলেজ মোড় এলাকায় এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ হয়।

পরে বিক্ষোভ মিছিল করে তারা দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে হামলায় জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক একরামুল হক আবির। তারা দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপরে হামলা চালানো হয়েছে।