বাংলাদেশ আইন

অর্থনীতিবিদ লুটেরা আবুল বারাকাত কে গ্রেফতার করা হয়েছে!

প্রতিবেদক: মো.শাহারিয়া

প্রকাশ : ১১-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৩১

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, লুটেরা প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। এখন তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
আবুল বারকাত ঢাকা বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানেরও অবৈতনিক প্রধান উপদেষ্টা।
জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন হাজার হাজার কোটি টাকা লুটের প্রধান সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।