নির্বাচন ঐকমত্য কমিশন

‘প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না’ - ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ২২-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৪৫১

দীর্ঘদিনের আলোচনা মতবিরোধের পর শেষ পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে একই ব্যক্তি বসতে পারবেন না। তবে কোনো রাজনৈতিক দল চাইলে জাতীয় সনদে এই সিদ্ধান্তের বিরুদ্ধেনোট অব ডিসেন্টসংযোজন করতে পারবে।

 

মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ১৭তম দিনের সংলাপের শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে একই ব্যক্তি থাকার বিষয়ে অধিকাংশ দল একমত হয়নি। কিছু দল এই বিষয়ে ভিন্নমত জানিয়েছে। তারা চাইলে জাতীয় সনদে তাদের ভিন্নমত লিখিতভাবে জানাতে পারবে।’’

আলোচনায় উঠে আসে, বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট আম জনতার দলএরা সবাই একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী সংসদ নেতা রাখার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে জামায়াত, এনসিপি কয়েকটি দল ধরনের ব্যবস্থার বিরোধিতা করেছে।

মঙ্গলবারের আলোচনার মূল বিষয় ছিলপ্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার নিয়ম, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ, পাশাপাশি নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ন্যায়পাল নিয়োগের বিধান।

দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য . বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন।