বাংলাদেশ পুলিশ

পুলিশের ৭ ডিআইজি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি

প্রতিবেদকঃ নাজমুজ্জামান

প্রকাশ : ১১-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৭৮

নবসৃষ্ট সুপারনিউমারারি পদের মেয়াদ এক বছর, পদ শূন্য হলে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত


সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সুপারনিউমারারি অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) করেছে।

সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন:

  • এপিবিএনের ডিআইজি আলী হোসেন ফকির

  • এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান

  • ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার

  • আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোস্তফা কামাল

  • পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম

  • হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিম

  • চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এসব পদে কর্মরত কর্মকর্তারা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদত্যাগ করলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সৃজনের তারিখ থেকে এসব পদের মেয়াদ এক বছর নির্ধারিত হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।