বাংলাদেশ দিনাজপুর

সারজিস,হাসনাতদের সেনাবাহিনীর এপিসিতে চড়া নিয়ে বিদ্রুপপূর্ণ মন্তব্য করেছেন দিনাজপুর জেলা পুলিশের এএসপি মুশফিক, প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান গ্রহণ।

প্রতিবেদক: মো.শাহারিয়া

প্রকাশ : ১৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৫৮

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার পর দীর্ঘ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা। পরে সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের এপিসিতে উদ্ধার করে নিয়ে আসেন।

এ নিয়ে সারজিস-হাসনাতদেরকে উদ্দেশ্য করে বিদ্রুপপূর্ণ মন্তব্য করে বসেন দিনাজপুর জেলা পুলিশের এএসপি মো. মুশফিকুর রহমান। যার কারণে প্রতিবাদে ফুসে উঠে দিনাজপুরের এনসিপি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারন ছাত্র-জনতা।

প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান গ্রহণ করেন আন্দোলনকারীরা এবং উক্ত এএসপিকে গ্রেফতার এবং পদত্যাগ দাবী জানান।

পরবর্তীতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করে,উক্ত এএসপিকে প্রত্যাহার করা হয়।